প্রকাশিত: ১৫/০৬/২০২২ ৩:২৪ পিএম

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী। আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সূত্র জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল মঙ্গলবার ড. এম মোশাররফ হোসেন আইডিআরএ’র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

বিসিএস নবম ব্যাচের প্রশাসন ক্যাডার জয়নুল বারী সর্বশেষ পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। তার আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, চটগ্রামের জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন জয়নুল বারী।

তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, এমসি কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং নর্দান ইউনিভার্সিটি থেকে ইন পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজম্যান্ট ডিগ্রি লাভ করেন। মোহাম্মদ জয়নুল বারী সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগেরখলা গ্রামে জন্মগ্রহণ করেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer