প্রকাশিত: ২৬/০৭/২০২১ ১০:১১ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারে অবস্থান করা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ সোমবার ২৬ জুলাই উখিয়ায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এবং এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ক্যাম্প পরিদর্শন করবেন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গত ২৫ জুলাই রোববার সকাল সাড়ে ১১টার দিকে পৃথক হেলিকপ্টার যোগে তিন দিনের সফরে কক্সবাজার আসেন। কক্সবাজার বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান- কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম সহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

আইজিপি ড. মো. বেনজীর আহমেদ রোববার ২৫ জুলাই কক্সবাজারের বিভিন্ন পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। দুপুরে তিনি কক্সবাজার পুলিশ অফিসার মেসে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কনফারেন্সে মিলিত হন। রাত ৮ টায় কক্সবাজারে বিভিন্ন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কনফারেন্সে মিলিত হন।

তিনদিনের সফর শেষে মঙ্গলবার ২৭ জুলাই সকাল ১০টায় কক্সবাজার থেকে হেলিকপ্টার যোগে তাঁরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...