প্রকাশিত: ১০/০৭/২০১৯ ৭:৩২ এএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের কাছে দেশীয় অস্ত্র এবং খেলনা পিস্তলসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনা এলাকায় জনতার সহায়তায় তাদের ধরা হয়।

আটকরা হলেন- নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের আব্দুর রহমানের ছেলে সোলতান রহমান (১৮), মোহাম্মদ আলমের ছেলে মো. আয়াছ (২০) এবং মো. জুবাইরের ছেলে নুর কামালকে (২০)। রাতে অস্ত্র নিয়ে ঘোরাফেরার সময় উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনারা বাসিন্দারা তাদের আটক করে থানা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগে নয়াপাড়া বিজিবি ক্যাম্পের জওয়ানেরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ রোহিঙ্গা যুবকদের বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল কাদের জানান, স্থানীয় গ্রামবাসীর সহায়তায় অবৈধ অস্ত্রসহ তিনজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন মহলের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...