প্রকাশিত: ০৪/০৫/২০২২ ২:৩৩ পিএম

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১০ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক ডাকাতরা হলো- নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আক্তার হোসেন, মো. হাসান, মোহাম্মদ নুর, সাইফুর রহমান, নুরুল আমীন, শাহিন, মো. ইলিয়াস, মো. রফিক, খাইরুল আমীন, মো. ইলিয়াস।

বুধবার ভোর ৪টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, ‘ডাকাতির গোপন সংবাদ পেয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১০ জন রোহিঙ্গা ডাকাতদের পুলিশ আটক করে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...