প্রকাশিত: ০৩/০৭/২০২০ ৬:২১ পিএম

যমুনা::

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ’র মুসলিমপুর বিএসএফ ক্যাম্পের এক সদস্যকে অস্ত্রসহ মাতাল অবস্থায় বাংলাদেশি ভূখণ্ডে উদ্ধার করেছে এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী এলাকায় ঢুকে পড়ে ভারতীয় বিএসএফ’র এক সদস্য। এসময় ওই বিএসএফ সদস্য মাতাল অবস্থায় ছিলো। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা নিকটস্থ চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে যায়।

ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ইয়াজদানি জজ জানান, ভারতীয় কাঁটাতারের বেষ্টনী পেরিয়ে একজন বিএসএফ সদস্য অস্তসহ বাংলাদেশের ভুখণ্ডে ঢুকে পড়ে। চাঁনশিকারী বিজিবি ক্যাম্পের কাছকাছি আসলে এলাকাবাসী তাকে আটক করে। এসময় সে মাতাল অবস্থায় ছিলো। পরে তাকে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

এঘটনায় বিজিবি’র সাথে যোগাযোগ করা হলে ভুল করে মাতাল অবস্থায় একজন বিএসএফ সদস্য বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে পড়ার কথা স্বীকার করেছে তারা। ওই বিএসএফ সদস্যকে হস্তান্তরের জন্য বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer