প্রকাশিত: ০৫/০৯/২০১৯ ৭:৪৫ এএম

নিউজ ডেস্ক::
টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা নোয়াপাড়া বিশেষ রোহিঙ্গা ক্যাম্প-২৬ (শালবাগান) এলাকা থেকে তাদের আটক করা হয়। র‍্যাব-১৫, সিপিসি-১ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা মাহাতাব এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক তিনজন হলো– হ্নীলা জাদিমোড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সেকেন্দার আলীর ছেলে মো. নুর ফয়েজ (৪৩),কেরুনতলি এলাকার মো. সাব্বির আহাম্মেদের ছেলে আবুল কালাম (২৯) ও হ্নীলা রঙ্গীখালি পশ্চিম নয়াপাড়া এলাকার এনায়েতুল্লাহর ছেলে মোছা. কহিনুর আক্তার (২৫)।

লে. মির্জা মাহাতাব বলেন, ‘গোপন সংবাদে অভিযান চালিয়ে দুইশ’ পিস ইয়াবা ও একটি দেশি ওয়ান শুটার গানসহ ওই তিনজনকে আটক করা হয়। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।’

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer