প্রকাশিত: ২৯/১০/২০২১ ৯:০৮ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা শিবিরে সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের যৌথ অভিযানে তিন ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

আটকরা হলেন, মো. জাফর শাহ (২২), মো. সাদেক (২১) ও আয়াত উল্লাহ (২৪)। এরা সবাই টেকনাফের হোয়াইক্যংয়ের ২১নং চাকমারকুল রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকের বাসিন্দা।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে ২১নং ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল রোহিঙ্গা এমন খবরে অভিযানে যায় সেনাবাহিনী ও এপিবিএনের যৌথ টিম। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি রাম দা, দুইটি চাপাতি ও দামুর দা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এপিবিএনের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer