প্রকাশিত: ২৪/১১/২০২১ ৯:২৮ এএম


কক্সবাজারের টেকনাফ হ্নীলা এলাকা থেকে দেশীয় রাইফেল, গোলাবারুদ ও মাদক ক্রিস্টাল মেথ এবং ইয়াবাসহ এক জনকে আটক করেছে ১৫ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটক মো. আলমগীর (২২) টেকনাফের হ্নীলা ইউপির লেচুয়াপ্রাং এলাকার জামাল হোসেনের ছেলে।

মো. আবু সালাম চৌধুরী জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে র‍্যাব-১৫ এর একটি দল এবং টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ লেচুয়াপ্রাং গ্রামের জামাল হোসেনের বসতঘরে অভিযান পরিচালনা করে মো. আলমগীরকে আটক করে। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

পরে বসতঘর তল্লাশি করে ২টি দেশীয় রাইফেল, ১৩ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড খালি খোসা, ৪টি ধারালো অস্ত্র, ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ/ আইস ও ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, পলাতক আসামিদের সহযোগীতায় তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র দ্বারা অপরাধমূলক কর্মকাণ্ডসহ মাদক ব্যবসা করে আসছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer