প্রকাশিত: ১৪/০৩/২০২০ ৫:১২ পিএম

টেকনাফের হোয়াইক্যং থেকে দেড় কিলোমিটার পূর্ব দিকে আবু তাহেরে সুপারি বাগান থেকে ১টি দেশিয় অস্ত্র, ৪ হাজার ইয়াবা ও বিপুল পরিমাণ স্বর্ণসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫।

আটক মো. শরিফ (২২) উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি উচমানের ছেলে বলে জানা গেছে।

শনিবার (১৪ মার্চ) বিকাল ৪ টায় র‌্যাব ১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী’র স্বাক্ষরিত এক মেইল বার্তায় এই তথ্য জানা গেছে।

বার্তায় জানানো হয়েছে, আবু তাহেরের সুপারী বাগানে কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী অস্ত্র এবং মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি শুক্রবার (১৩ মার্চ) গভীররাতে অভিযানে গেলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় মো. শরিফ হোসেন (২২) নামে একজন রোহিঙ্গাকে আটক করা হয়।

অভিযানের সময় তার আরো দুই থেকে তিনজন সহযোগী পালিয়ে যায়। পরবর্তীতে শরীফের কাছ থেকে একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৪ ভরিও বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, আটক আসামী ও উদ্ধারকৃত মালামাল টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer