প্রকাশিত: ০৪/০১/২০২২ ২:৫০ পিএম

স্থানীয় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রামু সেনানিবাস। আজ মঙ্গলবার (০৪ জানুয়ারি) কক্সবাজার উখিয়া উপজেলার ১নং জালিয়াপালং ইউনিয়নের ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রামু সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ হাজার পাঁচশত জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন। এসময় উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের দিক-নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিদ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এধরনের জনসেবামূলক কার্যক্রম দুঃস্থ ও অসহায় মানুষদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা রাখছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...