ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০২/২০২৫ ৩:৪৭ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা অজ্ঞাত সাত মরদেহের একটির পরিচয় মিলেছে। ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। নিহতের নাম মো. হাসান (১৯)। তিনি রাজধানীর কাপ্তানবাজার এলাকার একটি ইলেক্ট্রিক দোকানের কর্মচারী ছিলেন।

এখনও জুলাই অভ্যুত্থানে নিহত এক নারীসহ ছয় অজ্ঞাত মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের সময় থেকে নিখোঁজ স্বজনের খোঁজে দুই পরিবার এসেছিল ঢামেক মর্গে। এদের মধ্যে হাসানের পরিবার একটি মরদেহের দাবি করেছিলেন। পরে তার পরিবারের পক্ষ থেকে দেওয়া হয় ডিএনএ নমুনা।

বৃহস্পতিবার তা নিশ্চিত হওয়া গেছে।
মর্গ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার পরিবার মরদেহ নেওয়ার জন্য আইনি প্রক্রিয়া শেষে করেছে। শুক্রবার হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, গত ১২ জানুয়ারি সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে এসেছিল হাসানের পরিবার।

নিহত হাসানের মরদেহটি যাত্রাবাড়ি থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল বলে জানান রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর।

তিনি বলেন, “ঢামেক মর্গে থাকা সাত মরদেহের মধ্যে ছয়টি মরদেহ আমাদের মধ্যে, আরেকটি দেখছেন যাত্রাবাড়ী থানা পুলিশ। ”

হাসানের চাচা নুরে আলম জানিয়েছেন, তার ভাতিজাকে গণঅভ্যুত্থানের পর থেকে আর পাওয়া যায়নি।

ভোলা সদর উপজেলার বাগচির গ্রামের মনির হোসেন ও মা গোলেনুর বেগমের ছেলে হাসান। যাত্রাবাড়ির সুতি খালপাড় বালুর মাঠ এলাকায় থেকে একটি ইলেক্ট্রিক দোকানে কাজ করতেন তিনি।

দুই ভাই ও দুই বোনের মধ্যে হাসান ছিলেন সবার বড়। তার বাবা গ্রামে কৃষিকাজ করেন।

হাসানের বাবা মনির হোসেন বলেন, “আমরা ফেসবুকে দেখেছি, একটি ছেলের পায়ে তার পেচানো ছিল। মুখে হালকা দাড়ি, পায়জামা-পাঞ্জাবি পরা ছিল। মনে হয়েছিল, সেই আমাদের হাসান। আজ তাই হলো।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...