প্রকাশিত: ১৪/০৮/২০২০ ৮:২৩ এএম

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে ওঠা সব অনিয়ম ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণ হলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি জানান, প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ আলাদা তদন্ত করবে সরকার।

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান মনে করেন, বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের দায়, সরকার এড়াতে পারে না।

কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হবার পর থেকেই আলোচনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। তার বিরুদ্ধে একে একে উঠে আসছে অভিয়মের অসংখ্য অভিযোগ।

২৫ বছরের চাকরিজীবনের বেশিরভাগ সময় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন থানার দায়িত্বের ছিলেন প্রদীপ কুমার। টেকনাফ থানায় তার দুই বছরের মেয়াদে দেড় শতাধিক বন্দুকযুদ্ধের ঘটনা। প্রতিদিনই দুর্নীতি ও অনিয়মের নতুন নতুন অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। যার সব কিছুই আমলে নিচ্ছে সরকার।

আইন ও শালিস কেন্দ্রের জরিপ বলছে, গত ৬ মাসেই আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু প্রায় দুইশো জনের। অপরাধ দমনে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড কোনো সমাধান নয় বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

জাতীয় মানবাধিকার কমিশনের দায়িত্বে থাকাকালে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড বন্ধে সোচ্চার ভূমিকার রাখার চেষ্টা করেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতা না পাওয়ার কথা জানান ড. মিজানুর রহমান।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের সামলাপুরে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকতসহ ৭ জন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...