উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১১/২০২৩ ১১:৪৫ পিএম
Single Page Top

পার্বত্য চট্টগ্রামের অবৈধ ইটভাটার কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে তিন জেলা প্রশাসককে নোটিশ পাঠানো হয়েছে। তারা হলেন- বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার (৯ নভেম্বর) মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে এ নোটিশ পাঠান জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। না হয় জেলা প্রশাসকদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা চেয়ে আদালতে যাবেন তিনি। সম্প্রতি বেশকিছু গণমাধ্যমে পার্বত্য চট্টগ্রামে অবৈধ ইটভাটা চলছে এমন শিরোনামে খবর প্রকাশিত হয়। এসব খবর প্রকাশিত হওয়ার পর তিন পার্বত্য জেলা প্রশাসককে এই নোটিশ পাঠানো হয়।

SPONSORED CONTENT

নোটিসে ৪৮ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসকদের এ বিষয়ে অবহিত করতে অনুরোধ করা হয়েছে। আইনজীবী মনজিল মোরসেদ তার নোটিশে জানিয়েছেন- গত বছরের জানুয়ারি ও মার্চ মাসে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এছাড়া তিন জেলার বিভিন্ন ইটভাটা মালিকরা রিট পিটিশন দায়ের করলে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ গত ১৬ ফেব্রুয়ারি রিট পিটিশন খারিজ করে দেন। পরে ইটভাটা মালিকরা আপিল বিভাগে দুটি আপিল দায়ের করলে আপিল নিষ্পত্তি করে রায় দেন এবং চেম্বার কোর্টে দেওয়া স্থিতাবস্থা বৃদ্ধি করেননি। এরপরও ইটভাটা মালিকেরা লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করলে নোটিশ দেওয়া হয়। নোটিশের পর ইটভাটার সামনে সাইনবোর্ড দেওয়া হয়।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, অবৈধ ইটভাটা বন্ধ করতে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer