প্রকাশিত: ১৫/০৮/২০১৭ ১১:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::

রাজধানীর পান্থপথে ঘিরে রাখা ওলিও হোটেলে এক জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে হোটেলটিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত ও সিআইডির ক্রাইম সিন ইউনিট সদস্যরা অভিযান শুরু করে। এরপরই বিস্ফোরণ ও গোলগুলির শব্দ পাওয়া যায়। হোটেলটির ৩০১ নম্বর কক্ষে নিহত ওই ‘জঙ্গির’ মরদেহ পড়ে আছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, বিস্ফোরণে হোটেলটির সামনের অংশের দেয়াল ধসে পড়ে। ওই সময় ইটের টুকরো মাথায় পড়ে ওই ব্যক্তি আহত হন। তিনি ব্যাংকের বুথে টাকা তুলতে যাচ্ছিলেন। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখানে চালানো অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন আগস্ট বাইট’। জঙ্গি আস্তানায় সন্দেহজনক কিছু না পাওয়া যাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ভবনটিতে জঙ্গি রয়েছে এমন সন্দেহে হোটেলটিকে মঙ্গলাব ভোর থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer