ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৭/২০২৩ ৬:৪৮ পিএম

চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহৃত এক যুবককে ৫ দিন পর টেকনাফ থেকে উদ্ধার করা হয়েছে। আর টেকনাফ থেকে অপহৃত অপর এক যুবককে ৯ দিন পর উখিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে র‌্যাব ১৫ এর পৃথক দল অভিযান চালিয়ে এই ২ যুবকে উদ্ধার করেছে। এদের শনিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

এর মধ্যে বাঁশখালী থেকে অপহৃত মো. মহিউদ্দীন (২৬) ওই উপজলার নোয়াপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে এবং ৯ জুলাই রাতে জলদী উপজেলা থেকে তাকে অপহরণ করা হয়। অপর যুবক মোহাম্মদ আরিফুল ইসলাম (২০) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে এবং ৫ জুলাই তাকে অপহরণ করা হয়।

র‌্যাব ১৫ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, জলদী উপজেলা থেকে ৯ জুলাই রাতে অপহরণ হন মহিউদ্দীন। এরপর পরিবারের নাম্বারে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে ভিকটিমের বাবা বাঁশখালী থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেন। এর সূত্রধরে শুক্রবার রাতে টেকনাফের লম্বরী এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত যুবককে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।

অপর দিকে মেরিস কোম্পানী লিমিটেড এর ডেলিভারীম্যান হিসেবে কর্মরত মোহাম্মদ আরিফুল ইসলাম ৫ জুলাই বাড়ী ফেরার পথে নিখোঁজ হন। ৬ জুলাই তার স্ত্রীর মোবাইলে কল দিয়ে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে এবং একাধিকবার কথোপকথনের মাধ্যমে সর্বশেষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দিলে ভিকটিমকে ছেড়ে দিবে বলে জানায়।

এছাড়াও মুক্তিপণের টাকা না দিলে কিংবা পুলিশকে জানালে ভিকটিমকে প্রাণে হত্যা করার হুমকি দেয়। বিষয়টি অবহিত হওয়ার পর শুক্রবার রাতে উখিয়ার জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত যুবককে উদ্ধার করতে সক্ষম হয়।

মো. আবু সালাম চৌধুরী জানান, ২ যুবককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপহরণে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...