প্রকাশিত: ১৪/১২/২০১৮ ১১:৩২ পিএম

কায়সার হামিদ মানিক, উখিয়া:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক পতিতাবৃত্তির আভাষ পাওয়া গেছে। কতিপয় স্থানীয় দালাল চক্রের মাধ্যমে কিছু সংখ্যক রোহিঙ্গা নারী ক্যাম্পের অভ্যান্তরে, বিভিন্ন বাসাবাড়ীতে, ইনানী হোটেল মোটেল ও গেষ্ট হাউজে অভিনব কায়দায় ক্যাম্পে চাকুরীর অজুহাত দেখিয়ে পতিতাবৃত্তি করছে।
গত ৩ মাসে ইনানী পুলিশ ফাঁড়ি হোটেলে অভিযান চালিয়ে প্রায় ২৮ জন নারী পুরুষকে অনৈতিকতার অভিযোগে আটক করেছে বলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনিসুর রহমান জানিয়েছেন। অনুরূপ শুক্রবার ভোর রাতে শীলের ছড়া মোঃ আলীর ভিঠা নামক এলাকায় একটি বাড়ী থেকে অসৎ উদ্দেশ্য অপেক্ষমান কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নারী মৃত সোলতান আহম্মদের স্ত্রী এলেমা খাতুন প্রকাশ তৈয়বা (২২) ও শীলের ছড়া গ্রামের মৃত প্রদীপ বড়ুয়ার ছেলে সোহেল বড়ুয়া (২৭) কে স্হানীয়রা আটক করে।পরে পুলিশ খবর পেয়ে অনৈতিক কাজের অভিযোগে তাদের আটক করে। উখিয়া থানার সহকারী উপ পরিদর্শক বিলাশ জানান, আটককৃতদের উখিয়ার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফখরুল ইসলামের আদালতে হাজীর করা হলে জবানবন্ধিতে এলামা খাতুন অনৈতিকতার আশ্রয় নেওয়ার কথা অস্বীকার করেন। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদেরকে পুলিশের মাধ্যমে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।স্হানীয় বোদ্ধ সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক রপন বড়ুয়া ও জালাল, দিদার মিয়া,কামাল উদ্দিন সাংবাদিকদের অভিযোগ করে বলেন,ঐ বাড়িতে নিয়মিত মাদক সেবীদের আড্ডা ও নারীদের নিয়ে অনৈতিক কাজ করে আসছে।এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে সোহেল বড়ুয়া ও মোজাম্মেল হক ক্যাম্প থেকে এক রোহিঙ্গা নারীকে এনে অনৈতিক কাজ করার খবর পেয়ে এলাকাবাসী কুরিয়া প্রবাসী বিবেক বড়ুয়ার ছোট ভাই সোহেল বড়ুয়া ও রোহিঙ্গা নারী এলামা খাতুনকে হাতে নাতে আটক করে পুলিশকে খবর দেয়।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer