ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৪ ২:৪৩ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে বেতবুনিয়া রাইট ক্যাম্প দখলে নিতে মিয়ানমার বাহিনী ও আরাকান আর্মির মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলছে। সোমবার সকাল ১০টা থেকে মিয়ানমার বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে। আরাকান আর্মির আক্রমণের মুখে এ পর্যন্ত ৯৮ জন মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তাঁরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হেফাজতে রয়েছেন।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) নিশ্চিত করেছেন মিয়ানমার সীমান্তে বসবাসকারী ৪০০ চাকমা খাদ্য অভাব এবং ঝুঁকির কারণে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছেন।

কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, মিয়ানমারে দেশটির সরকারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ চলছে। এতে মিয়ানমার সীমান্তে বসবাসকারীদের মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে এবং তাঁদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এই অবস্থায় তাঁরা জীবন বাঁচাতে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে।

এদিকে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে কোনো রোহিঙ্গা অথবা অন্য কোনো সম্প্রদায়ের লোকজন যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। সুত্র:কালের কণ্ঠ

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer