প্রকাশিত: ১১/০৮/২০২০ ১:৪৬ পিএম

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যাকাণ্ড থেকে রক্ষা পেতে ওসি প্রদীপকে টেলিফোনে আইনি পরামর্শ দিয়ে বিতর্কিত সাবেক এসপি আল্লাহ বকশ নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রাম অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি চট্টগ্রাম শাখার প্যাডে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ করেন তিনি। আল্লাহ বকশ বর্তমানে এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে ওসি প্রদীপের সঙ্গে ফোনালাপের সত্যতা স্বীকার করেছেন আল্লাহ বকশ।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সঙ্গে কর্মরত পুলিশ অফিসাররা বিভিন্ন সময় পরামর্শ চেয়ে থাকেন। ওই দিনও ওসি প্রদীপ তার মতো করে ঘটনার বর্ণনা দিয়ে আইনি পরামর্শ চেয়েছিলেন।’

ওসি প্রদীপ আসল ঘটনা গোপন করেছিলেন বলে উল্লেখ করে আল্লাহ বকশ বলেন, ‘আইনি পরামর্শ দেয়ার সময় আমার বাচনভঙ্গি বিক্রিত হয় যারা আমার অনিচ্ছাকৃত স্লিপ অব টাং। এতে আমি অনুতপ্ত, মর্মাহত।’

তিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

আর্মিকে অবজ্ঞা করার কথা অস্বীকার করে আল্লাহ বকশ বলেন, ‘আমার দ্বারা আর্মিকে অবজ্ঞা করার প্রশ্নই আসে না।’

উল্লেখ্য, আল্লাহ বকশ চৌধুরী পুলিশ সুপার পদ থেকে ৬ বছর পূর্বে অবসর গ্রহণের পর চট্টগ্রামের খুলশী মুরগির খামার এলাকায় নিজস্ব ভবনে বসবাস করছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা লালানগর ইউনিয়নে। তার বড় ছোট ভাই খোদা বকশ বিএনপি সরকারের সময় পুলিশের আইজিপি পদে ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দীর্ঘদিন কারাভোগ করে বর্তমানে জামিনে আছেন বলে জানা গেছে। সুত্র: রাইজিংবিডি

আপডেট সময়: উখি/ ওবা/ 1:45:26 pm.

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer