প্রকাশিত: ১৭/০৬/২০২০ ১:০৫ পিএম

চলমান করোনা মহামারির মধ্যে বিদেশি নাগরিকদের বাংলাদেশে আসতে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার।

মঙ্গলবার (১৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব, সোনিনিয়া হাসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব দেশের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে। তবে শুধু বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বিদ্যমান ভিসা নীতিমালার আলোকে বাংলাদেশে আগমনী ভিসা (অন-অ্যারাইভাল ভিসা) দেয়া যাবে। সে ক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় ভিসা প্রার্থীকে আরটি-পিসিআর পরীক্ষায় কোভিড-১৯ মুক্ত সনদ দেখাতে হবে। আর ওই পরীক্ষা হতে হবে বাংলাদেশে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে। পাশাপাশি বিনিয়োগকারী বা ব্যবসায়ী হিসেবে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র এবং আনুষঙ্গিক কাগজপত্র দেখাতে হবে ইমিগ্রেশন কাউন্টারে।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারির বিস্তার রোধে গত ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে ভিসা অন-অ্যারাইভাল সুবিধা স্থগিত করা হয়। এর পর কয়েক দফায় ওই স্থগিতাদেশের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer