প্রকাশিত: ২৩/০১/২০২০ ৯:৪০ এএম

অনলাইন চ্যাটিং অ্যাপস ও সামাজিক মাধ্যমে প্রথমে প্রেমের সম্পর্ক পাতে। পরে বাসায় ডেকে এনে নগ্ন ছবি তুলে বিশাল অংকের টাকা দাবি করে ব্ল্যাকমেইল করে ওরা। চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে ৫ নারীসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার (২২ জানুয়ারি) রাত আড়াইটার সময় নগরীর ইপিজেড থানাধীন বন্দর টিলার ওলি আহাম্মদ কলনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আবু তাহের (৪৮), হামিদা আক্তার রুনা (৩০), মনোয়ারা বেগম মিনু (৩৫), রিয়া বেগম (২৭), জনি রাণী দে (২৪) ও জোবাইদা সুলতানা হিরা (২০)। তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি শর্ট রাইফেল, গুলি, লোহার চেইন, চাকু, ৪টি মোবাইল সেট এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৬ জনের বিরুদ্ধে নগরীর ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer