উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ৬:৪১ এএম

দেশে অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নেমেছে সরকার। সাইবার স্পেসে জুয়া বন্ধে গৃহীত সর্বশেষ পদক্ষেপ হিসেবে জড়িত প্রায় ১ হাজারের বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বরাতে তিনি জানান, সাইবার স্পেসে জুয়া খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে সরকার। সদ্য জারি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারা অনুযায়ী সাইবার জুয়া-সংক্রান্ত যে কোনো কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই ধারায় বলা হয়েছে, জুয়া খেলা, খেলার জন্য অ্যাপ/পোর্টাল/ডিভাইস তৈরি বা পরিচালনা, খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান, বিজ্ঞাপনে অংশগ্রহণ, এবং সরাসরি বা পরোক্ষভাবে প্রচার-প্রচারণা চালানো আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। একই অধ্যাদেশের ২১ এবং ২২ ধারায় জুয়া-সংক্রান্ত আর্থিক লেনদেন, প্রতারণা এবং জালিয়াতিকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ১ হাজার ১০০ জনের বেশি এজেন্ট চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। একইসঙ্গে যারা আগে জুয়ার বিজ্ঞাপনে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন, তাদেরকে অবিলম্বে এ ধরনের কার্যক্রম থেকে সরে আসার আহ্বানও জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, জুয়ার প্রচারে যেসব পেশাজীবী, সেলিব্রিটি, বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান, মিডিয়া কোম্পানি, মিডিয়া বায়ার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া জড়িত, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, অনলাইন জুয়ার পেছনে থাকা অপারেটর, সফটওয়্যার ও টুলিং কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্ট, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এমনকি ক্রিপ্টোকারেন্সি লেনদেন এবং হুন্ডির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এমন অবস্থায় জুয়া-সংক্রান্ত যে কোনো তথ্য সরাসরি notify@ncsa.gov.bd ঠিকানায় জানানোর অনুরোধও জানিয়েছেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...