মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০৬/১১/২০২৩ ১০:৪৬ পিএম

কক্সবাজারের সাবেক পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের সাবেক পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন সহ বাংলাদেশ পুলিশের ১২ জন এসপি’কে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা এ.বি.এম মাসুদ হোসেন ডিএমপি’র উপ-কমিশনার পদে কর্মরত থাকাবস্থায় এ পদোন্নতি লাভ করেন। এ.বি.এম মাসুদ হোসেন বিসিএস (পুলিশ) ২৪ তম ব্যাচের একজন কর্মকর্তা। পেশাগত কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক লাভ করেছেন।

জননিরাপত্তা বিভাগের একই প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া অন্যান্য পুলিশ কর্মকর্তারা হলেন-চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, মো. শহিদুল্লাহ, খুলনা নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও ডিএমপির উপ-কমিশনার আসমা সিদ্দিকা মিলি।
যোগদানের তারিখ থেকে পদোন্নতির এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...