প্রকাশিত: ১৯/০২/২০১৭ ৪:১৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::

বিশ্বের দীর্ঘতম সৈকতের শহর কক্সবাজারে প্রতি বছর ১০ লাখের বেশি পর্যটকের আগমন ঘটে। এখানে সুযোগ সুবিধা ছাড়াই নামে বেনামে গড়ে উঠেছে অসংখ্য হোটেল। মৌসুম বুঝে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে এসব হোটেলের মালিকরা।

পর্যটকদের এমন অভিযোগ নিয়ে ১৯ ফেব্রুয়ারি, রোববার সময় টিভিএক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

টেলিভিশনটির প্রতিবেদনে বলা হয়েছে, মান ভালো বলে দুই হাজার টাকার হোটেল পাঁচ হাজার টাকা এবং সিজন আসলে যে রুমের ভাড়া সাত হাজার সেটা ১২ হাজার হয়ে যায়। সুযোগ-সুবিধা ছাড়া নামে-বেনামে গড়ে ওঠা হোটেলগুলো মৌসুম বুঝে অতিরিক্ত টাকা আদায় করলেও নিরব ভূমিকায় রয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটন করপোরেশনের পক্ষ থেকেও তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় কক্সবাজার ভ্রমণের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে পর্যটকরা। তবে, আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিয়ে পর্যটকদের এক্সক্লুসিভ জোন জন্য গড়ে তোলা হবে বলে জানিয়েছেন কক্সবাজার পর্যটন করপোরেশন ইউনিট ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...