প্রকাশিত: ২৫/০৩/২০২২ ১০:৪৮ এএম

নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ মার্চ) সকালে সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়কের হাসনাবাদের করিমগঞ্জে এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুর থানার আজিজুর রহমান জানান, নরসিংদী থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে রায়পুর থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজির ভিতরে থাকা ৫ যাত্রীর মধ্যে ৪ জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে এক নারী।

নিহতরা হলেন রায়পুরা আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫) ছিদ্দিক মিয়ার ছেলে শাকিল মিয়া (১৮) ও রাযপুরার বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২) ও দক্ষিণ মির্জানগর এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৬)। আহত নারীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে আমীরগঞ্জ ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ ও মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer