উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ৬:২২ পিএম , আপডেট: ০৪/০৭/২০২৪ ৬:৩৯ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তির ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন এবং কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ‘হার পাওয়ার’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেখানে সারাদেশে ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি করা হবে। ৪ মাস প্রশিক্ষণ এবং ১ মাস ইন্টার্নশিপের পর প্রত্যেক নারীকে একটি করে ল্যাপটপ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে কক্সবাজার শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব কাম ‘হার পাওয়ার’ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় তিনি বলেন, আগামী ৫ বছরে সরকারের বর্তমান মেয়াদে সারাদেশে ১০ লক্ষ তরুণ তরুণীকে আইটি সেক্টরের জন্য তৈরি করা হবে।

 

আরও পড়ুন:: রোহিঙ্গা সমস্যার জন্যও ফেসবুকের প্রচারণাকে দায়ী করলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

হার পাওয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াছমিন জানান, কক্সবাজার জেলার ৩টি উপজেলায় ৩ পর্যায়ে ৫৬০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এই প্রকল্পের প্রশিক্ষণার্থীরা জানান, হার পাওয়ার প্রকল্পে প্রশিক্ষণের ফলে আইটি সেক্টরে দক্ষতার মাধ্যমে আয় করার সুযোগ সৃষ্টি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানসহ অনেকে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...