প্রকাশিত: ১২/১০/২০২১ ৯:৩২ এএম , আপডেট: ১২/১০/২০২১ ১:৫৭ পিএম

বার্তা পরিবেশক::
বিশেষ প্রতিবেদক: কক্সবাজারের দক্ষিণাঞ্চলের অন্যতম মহাবিদ্যাপীঠ উখিয়া কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জ্ঞানচর্চা নির্ভর “বঙ্গবন্ধু কর্ণার” স্থাপনের দাবি জানিয়েছে উখিয়া কলেজ ছাত্রলীগ।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে কলেজ ছাত্রলীগের পক্ষে উখিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বরাবর বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু।

টিপু বলেন, ” সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি শ্রদ্ধেয় এস এম সাদ্দাম হোসাইন ভাইয়ের অনুপ্রেরণা পেয়ে প্রিয় কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের জন্য কর্তৃপক্ষের আবেদন করেছি”।

জাতির পিতার আদর্শ ও সংগ্রামী জীবনগাঁথা তদুপরি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের গৌরবময় ইতিহাস প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে তথ্যসমৃদ্ধ গ্রন্থ, ঐতিহাসিক ছবি সহ বিভিন্ন স্মারক নিয়ে একটি অত্যাধুনিক বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের বিকল্প নেই বলে জানান উদীয়মান এই ছাত্রনেতা।

এ প্রসঙ্গে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ” আবেদন পত্রটি গ্রহণ করেছি। কলেজের অধ্যক্ষ কে জরুরি ভিত্তিতে এ নিয়ে প্রাক্কলন ও পরিকল্পনা প্রস্তুত করে গভর্নিং বডির সভায় সিদ্ধান্তের জন্য উপস্থাপন করার
নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুতই কলেজে বঙ্গবন্ধু কর্ণার স্থাপিত হবে। ”

উল্লেখ্য, এর আগে কলেজ ছাত্রলীগ সভাপতি টিপুর প্রচেষ্টায় উখিয়া কলেজে শহীদ মিনার স্থাপন, কলেজ বাসের ভাড়া কমানো সহ বিভিন্ন যৌক্তিক দাবি উত্তাপনের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে এবারো এই দাবিটিও পূরণ হবে বলে আশা সাধারণ শিক্ষার্থীদের।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer