প্রকাশিত: ০৭/০৯/২০২০ ৯:০৩ পিএম , আপডেট: ০৭/০৯/২০২০ ৯:০৯ পিএম

বার্তা পরিবেশক::
অদ্য ইংরেজি ০৭.০৯.২০২০ তারিখ রোজ সোমবার সকাল ১১.০০ টায় সহযোগি সংস্থা ইউএনডিপি এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি কোহেশন ইন কক্সবাজার প্রজেক্ট এর আওতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হোষ্ট কমিউনিটির জন্য দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কমিউনিটি মোবিলাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় যে বিষয়টি বিশেষ গুরুত্ব পায় তাহলো রাজাপালং ইউনিয়নের হোষ্ট কমিউনিটির ১৮-৩৫বছর বয়সী যুবক ও যুবতীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকার সমস্যা দূর করে কর্মস্থান সৃষ্টি করা। উল্লেখিত বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সকল অংশগ্রহণকারী এই কার্যক্রমের প্রশংসা করেন এবং সকলে কার্যক্রম সফল করার জন্য মতামত প্রদান করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি বলেন এটি একটি সময়পোযোগি পদক্ষেপ, উত্তরণকে একাজে তিনিসহ তার পরিষদ সার্বিক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব জনাব সমীর দাশ ইউনিয়ন পরিষদ সদস্য এবং সদস্যা বৃন্দ এবং উত্তরণের এম এম হাসিবুর রহমান, কাজি মোহাম্মদ সোহরাব, মোঃ আবু জাফর বিশ্বাস, রাজিয়া সুলতানা। উক্ত কর্মশালাটি পরিচালনা করেন উত্তরণ কর্মকর্তা সঞ্জয় আচার্য্য।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer