নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭/১০/২০২৫ ১:২৮ পিএম , আপডেট: ১৭/১০/২০২৫ ১:২৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৬ হতে প্রায় ৪০০ গজ পশ্চিম-দক্ষিণে, বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল এলাকায় অবস্থান নেয়। রাত ১০টা ৩০ মিনিটের দিকে মিয়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে টহল দল। বিজিবি সদস্যরা তল্লাশির জন্য অগ্রসর হলে ওই ব্যক্তি দৌড়ে খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি রঙিন লুঙ্গিতে মোড়ানো খাকি রঙের ব্যাগের ভেতর নীল রঙের বায়ুরোধী তিন কাট ইয়াবা — মোট ৩০ হাজার পিস উদ্ধার করে।

এর কিছুক্ষণ পর, একই স্থানে ওৎ পেতে থাকা টহল দল আবারও মিয়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে সেও খালে ঝাঁপিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লাল গামছায় মোড়ানো খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী দুই কাট ইয়াবা — ২০ হাজার পিস উদ্ধার করা হয়।

সব মিলিয়ে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

ঘটনার পর পলাতক চোরাকারবারীদের আটক করতে এলাকায় চিরুনি অভিযান চালানো হয়, তবে তারা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন,  “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

 

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে।

পাঠকের মতামত

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...