প্রকাশিত: ২৮/০৬/২০২১ ৮:৪৭ পিএম , আপডেট: ২৮/০৬/২০২১ ৯:০০ পিএম

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উখিয়া কলেজ গভর্ণিং বডি,
জনাব,নিজাম উদ্দিন মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করে উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপুর ফেইসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো।

উখিয়া কলেজের গাড়িটি অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে!!কিন্তু গাড়িটির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে তোলা হয়েছে লক্ষ লক্ষ টাকা।

উখিয়া কলেজে আন্তর্জাতিক এনজিও সংস্থা ইউএনএইচসিআর-কতৃক দেওয়া কলেজ বাসটি চলাচলের জন্য দুই বছর আগে কলেজ প্রশাসন প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে =১০০০/(এক হাজার টাকা) ফি নেওয়ার সির্ধান্ত গ্রহণ করে,তখন আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে (সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইজবুকে)এমন অযৌক্তিক সির্ধান্তের প্রতিবাদ জানায় তখন বিষয়টি সর্বত্র আলোড়ন সৃষ্টি হলে।

উখিয়া কলেজের গাড়িটি অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে

তখন কলেজ কতৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে
কলেজ গভর্ণিং বডির মাসিক সভায় শিক্ষার্থীদের দাবি নিয়ে আমাদের ১০ সদস্যের ছাত্র প্রতিনিধির সাথে আলোচনা করে।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া কলেজের সাবেক অধ্যক্ষ,
*ফজলুল করিম স্যার,
কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য,
*আলহাজ্ব আবদুর রহমান বদি (এমপি)
প্রতিষ্ঠতা সভাপতি সাবেক সাংসদ,
* আলহাজ্ব শাহজাহান চৌধুরী
★মেনেজিং_কমিঠির_সদস্য
*অধ্যাপক মিলন বড়ুয়া
*রুহুল আমিন মেম্বার
*আবদুর রহিম ও
শিক্ষক-শিক্ষিক্ষা,কর্মকর্তা-কর্মচারীবৃন্দু উপস্থিত ছিলেন।

সকলের মতামত কলেজের অনেক দিনের সপ্ন একটি গাড়ি,

★সির্ধান্ত_নেওয়া_হলঃ
১,প্রত্যেক জনকে ১০০০/(এক হাজার টাকা)অবশ্যই দিতে হবে।

২,গাড়ির বাবাদ আলাদা রিসিভ দিয়ে টাকা তোলা হবে এবং গাড়ির টাকার আলাদা একাউন্ট করা হবে।

৩,গাড়ি একাউন্টে যদি আরেকটা গাড়ি কেনার টাকা জমা হয় প্রয়োজনে নিজস্ব অর্থায়নে কলেজ কতৃপক্ষ আরেকটা গাড়ি কিনবে।

তবে গাড়ি ভাড়া ফি কমিয়ে না দেওয়ায় এমন সির্ধান্তে আমরা হতাশ হয়েছিলাম,মনে করেছিলাম অর্ধেক টাকা কমাতে পারব কিন্তু পারলাম না।

বাধ্য হয়েছিলাম সির্ধান্ত মেনে নিতে!!

★এবার_আসি_কেমন_করে_তোলা_হল_গাড়ির_ভাড়া_ বাবাদ_টাকাঃ

১,প্রথমবার যখন টাকা তোলা শুরু করল তখন দেখলাম কলেজে ভর্তি হওয়ার সময় একটা আলাদা রিসিভ দিচ্ছে গাড়ীর ভাড়ার টাকার জন্য নেওয়া এক হাজার টাকার রিসিভ।

২,পনের-বিশ দিন আগে থেকে দেখতেছি কলেজ কতৃপক্ষ দ্বিতীয় বারের মত টাকা তোলা শুরু করে তখন একটা জিনিস লক্ষ করলাম সেটা হল কলেজের গাড়ি ভাড়া বাবদ আলাদা কোন রিসিভ দিচ্ছে না ভর্তির রিসিভের মধ্যে কলম দিয়ে লিখে দেওয়া হচ্ছে গাড়ি ভাড়া বাবাদ এক হাজার টাকা ……

আমার কেমন যেন মনে হচ্ছিল তখন কলেজের দায়িত্বশীল একজন কর্মচারীর থেকে জিজ্ঞেস করলাম এইবারে কলেজের গাড়ি ভাড়ার আলাদা কোন রিসিভ দিচ্ছে না কেন,তখন সে বলে কলেজে বাসের জন্য যে একাউন্ট করা হয়েছিল সে একাউন্টের সব টাকা মূল একাউন্টে নিয়ে আশা হয়ছে….
কিন্তু কেন এমন তু করার কথা ছিল না?

#একজন_ছাত্র_প্রতিনিধি_হিসাবে_কলেজ_প্রশাসনের_কাছে_আমার_প্রশ্ন ?

প্রশ্ন ১ঃকরোনাকালীন কলেজ বন্ধ আজকে এক বছর চার মাস কাছাকাছি গাড়ি ফি কি মওকুবের কোন সুযোগ ছিল না?

ছাত্রনেতা হিসাবে কলেজে অনেক ছাত্রের অভিভাবক এসে বলেছিল কিছু টাকা কমানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু সেই সুযোগ হয়নি,নিজে দেখেছি ছেলের ভর্তির টাকা যোগাড় করতে করোনাকালীন এই সময়ে কত দার-দেওনা করছে একমাত্র মহান আল্লাহ তালা ভালো জানে এমন কি হয়নি এত টাকা যোগাড় করে দিতে না পেরে সন্তানকে কলেজে ভর্তি করাতে পারেনি!!
যতটুকু পারি আমার সাথে যারা যোগাযোগ করেছিল আমি নিজের সামর্থ অনুযায়ী চেষ্টা করেছি ছাত্র ও অভিভাবকের পাশে দাঁড়াতে ।

প্রশ্ন ২ঃউখিয়া কলেজের সম্পদ কলেজ বাসটি শিক্ষার্থীদের কাছ থেকে এত টাকা নেওয়ার পরেও আজ দুইবছর যাবৎ গাড়িটি বৃষ্টিতে ভিজতেছে কতৃপক্ষের কোন খবর নেই,এবার বলেন ছাত্রদের কাছ থেকে আরো কত টাকা তোলা হলে আপনারা গাড়ির একটা (শেড/গ্যরেজ)করতে পারবেন?(ছবি সংযুক্ত করলাম)

প্রশ্ন ৩ঃযদি প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার টাকা করে নেন,তাহলে সকল ছাত্র-ছাত্রীর যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে পারবেন কি?

প্রশ্ন ৪ঃএখন কি কলেজ কতৃপক্ষ বাসের ভাড়া বলে টাকা তোলে বেতন নিবে নাকি এই টাকা দিয়ে আরেকটা গাড়ি কিনবে?

প্রশ্ন ৫ঃপ্রত্যক শিক্ষার্থীদের কাছ থেকে বাস ভাড়া নেওয়া হয়ছে অধ্যক্ষ মহোদয়ের সোজা জবাব ছিল বাস ভাড়া মওকুবের কোন সুযোগ নেই,যদি কারো কাছ থেকে টাকা নেওয়া না হয় কেন নেওয়া হয়নি তার জবাব চাই?
(শিক্ষার্থীর সংখ্যা ছবি সংযুক্ত)

প্রশ্ন ৬ঃকলেজে শিক্ষার্থীর সংখ্যা =২৫৪৬ (দুই হাজার পাঁচশত ছেচল্লিশ)জন।
=২৫৪৬×১০০০=২৫,৪৬,০০০/(পঁচিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা)
যেহেতু দুই মেয়াদে নেওয়া হচ্ছে..
২৫,৪৬,০০০×২=৫০,৯২,০০০/(পঞ্চাশ লক্ষ বিরানব্বই হাজার টাকা)এই টাকার হিসাব চাই?

আমি উখিয়া কলেজের সকল শিক্ষার্থীর মতামত চাই..

মতামতের ভিত্তিতে পরবর্তী সির্ধান্ত নেওয়া হবে।

নিবেদক–
সাইদুল আমিন টিপু
সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ,উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...