প্রকাশিত: ১৭/১১/২০১৭ ১০:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৮ এএম

নিউজ ডেস্ক::

সেনাবাহিনী মোতায়েন ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গেলে বিপদ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জাতীয় নাগরিক সংসদ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতায় দিয়ে মাঠে নামানোর দাবি জানিয়ে আমির খসরু বলেন, যদি সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে সুষ্ঠু নিবাচন হবে না। । সেই নির্বাচন দেশের মানুষ গ্রহণ করবে না। এবারের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, এর সঙ্গে রাষ্ট্রীয় বেশকিছু সংগঠন ও সংস্থাও জড়িত রয়েছে। ক্ষমতাসীন সরকার নির্বাচনের দিকে যেতে চায় না, তারা ক্ষমতা দখলের প্রক্রিয়ায় রয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও ক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...