এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৮:৫১ পিএম

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনভূমি জবরদখলের অভিযোগে আওয়ামী লীগ নেতা স্বপন শর্মা রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রাথমিক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, স্বপন শর্মা রনি দীর্ঘদিন ধরে উখিয়ার হলদিয়া পালং ৮নং ওয়ার্ডের সংরক্ষিত বনাঞ্চলের একটি অংশ নিজের দখলে নিয়ে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় বনবিভাগ তদন্ত শুরু করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বপন শর্মা রনির বিরুদ্ধে ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৩(১)(খ): সংরক্ষিত বনাঞ্চলে অনধিকার প্রবেশ,৩৩(১)(ক): বনভূমির অবৈধ ব্যবহার,৩৩(১)(গ): সরকারি অনুমোদন ব্যতীত স্থাপনা নির্মাণের অভিযোগ আনা হয়েছে।

আইন অনুযায়ী, এসব অপরাধের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।
স্বপন শর্মা রনি স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। উখিয়ায় তার প্রভাব বিস্তৃত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগেও তার বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ভূমি দখলসহ একাধিক অভিযোগ থাকলেও কোনোটিই এতদিন আইনি পর্যায়ে গড়ায়নি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, স্বপন শর্মার দখল কার্যক্রমের কারণে একাধিকবার বনাঞ্চলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তারা এ ঘটনায় প্রশাসন কঠোর ভূমিকা নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...