দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকেই কার্যকর
দেশে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ থেকে এই নতুন দাম কার্যকর হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ...
ডেস্ক রিপোর্ট::
একের পর এক প্রশ্নফাঁসের অভিযোগের মধ্যেই চলমান এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী জনস্বার্থে এই রিটটি করেন।
বৃহস্পতিবার এই রিটের উপর শুনানি হবে বলে জানিয়ে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘এই রিট আবেদনে পরীক্ষা বাতিলসহ কয়েকটি নির্দেশনা চাওয়া হয়েছে।
চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ফাঁস হতে থাকে।
এ নিয়ে তীব্র সমালোচনার পাশাপাশি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগেরও দাবি উঠে।
পাঠকের মতামত