এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ২৫/১২/২০২৪ ১০:৫১ এএম

উখিয়ার পূর্ব দরগাহ বিল হাতিমোরা ‘ইসলামী শিশু-কিশোর ও যুব কল্যাণ পরিষদ’র উদ্যোগে আয়োজিত সীরতুন্নবী(সঃ) মাহফিলে আসছেন বিশ্ববরেণ্য মুফাচ্ছির শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র, সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান, বর্তমান সময়ের আলোচিত বক্তা, আল্লামা শামীম সাঈদী।

বিষয়টি নিশ্চিত করে আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ বোরহান উদ্দিন রাব্বানী বলেন, সোমবার(৩০ ডিসেম্বর) ইসলামী শিশু-কিশোর ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন আল্লামা শামীম সাঈদী।

মাহফিলে সভাপতিত্ব করবেন, পূর্ব দরগাহ বিল ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ছৈয়দ আকবর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক হুইপ ও কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আল-মুমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান, হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতে ইসলামীর উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল ও আগ্রাবাদ মহুরী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা উসমান গণি পাটোয়ারী।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...