প্রকাশিত: ০৭/১০/২০১৭ ১০:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৪ পিএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমারে সেনা ও নিরাপত্তা বাহিনীর বর্বর নির্যাতনের মুখে জীবন ও নিজের সম্ভ্রম বাঁচাতে জীবনের ঝুকি নিয়ে রোহিঙ্গা নারী-পুরুষেরা পালিয়ে আসে বাংলাদেশে। পালিয়ে আসা এসব অসহায় বাস্তুহারা রোহিঙ্গাদের দুর্বলতার সুযোগে স্থানীয় কতিপয় দুর্বৃত্তরা নানান প্রলোভনে ফেলে পূরুষদের নিকট থেকে শেষ সম্বল টুকু ছিনিয়ে নেওয়ার পাশাপাশি যৌন লালসার শিকার হচ্ছে সুন্দরী নারী ও যুবতিরা। যারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী শফিউল্লাহ কাটা রোহিঙ্গা বস্তিতে আশ্রিত এক রোহিঙ্গা নারীকে ধর্ষণের চেষ্টাকালে আইনশৃংখলাবাহিনীর সদস্যরা হাতে নাতে আটক করে পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুবুল আলমের ছেলে সোহারাব উদ্দিন ভুলু(৩০)কে। পরে তাঁকে শনিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের কার্যালয়ে হাজির করলে লম্পট ভুলুকে ১মাস ১৫দিনর সাজা প্রদান করে জেল হাজতে প্রেরন করে।
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন বলেন আটক ভুলু ইউনিয়নের যুবলীগের সভাপতি। তিনি আরো বলেন পালংখালী ইউনিয়নের কিছু অসাধুচক্র রোহিঙ্গাদের পুনবার্সনের জন্য বনভুমি দখল পুর্বক জায়গা বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ এসব হুমড়াচোড়ারা আইনশৃংখলা বাহিনীর সামনে ঘুরাঘুরি করলেও তাদের আটক করছেনা।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...