ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ৬:৫২ পিএম

কক্সবাজার বাসটার্মিনাল এলাকার একটি পুকুরে শখের বসে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় দুই শিক্ষার্থী। এই ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান এবং অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ আনাচ (১৯)। তিনি রামু সরকারি কলেজের ইন্টারমিডিয়েট ১ম বর্ষের ছাত্র এবং ঝিলংজা ইউনিয়নে১নং ওয়ার্ড, পশ্চিম লার পাড়ার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে থাকা শিক্ষার্থীর নাম মোহাম্মদ তাকসান একই এলাকার আব্দুল জলিলের ছেলে, সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।তারা দুইজন আপন চাচাতো ভাই।

ঘটনাটি ঘটে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে, কক্সবাজার বাসটার্মিনালের পাশের নারিকেল বাগিচা এলাকার একটি পুকুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনাচ ও তাকসান কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

নিহত আনাচের বড় জেঠা হাজী আবু তালেব জানান, “আনাচ ও তাকসান দুইজনই শখ করে গোসল করতে যায়, কিন্তু পুকুরের গভীরতা সম্পর্কে ধারণা না থাকায় পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ডুবুরি দল তাদের উদ্ধার করে।”

দুইজনকেই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আনাচকে মৃত ঘোষণা করে। অপরদিকে, মোহাম্মদ তাকসানকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

বর্তমানে মোহাম্মদ তাকসান চিকিৎসাধীন রয়েছেন।

পাঠকের মতামত

উখিয়ায় যুবদল নেতা ফয়েজ-জয়নালের অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি, বন্ধ দোকানপাট

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে দুই যুবদল নেতার অনুসারীদের মধ্যে বিরোধের জেরে প্রকাশ্যে অস্ত্রের ...

রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে আজীবনের জন্য বহিষ্কার

কক্সবাজারের রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে সংগঠনের সব পর্যায়ের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও ...

দীর্ঘ সমুদ্রযাত্রা ও বাড়তি ভাড়া, সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকেরা

দেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ...

টেকনাফে যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে আহত এসআই

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ...

রোহিঙ্গা শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা শুনলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। মঙ্গলবার (১০ ...

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...