ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ৭:৩২ পিএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক সংলগ্ন এলাকায় মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারসা পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ছিল, আর নোহা মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল। সংঘর্ষের পর নোহাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং ভেতরে কয়েকজন যাত্রী চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ নোহা গাড়িটির ড্রাইভার প্রাণ হারায়।

দুর্ঘটনাস্থলে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, নোহার চালকের আসনে থাকা ব্যক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আহমেদ।

স্বপ্নতরী পার্কের এক কর্মচারী বলেন, “বড় শব্দের পর দৌড়ে গিয়ে দেখি নোহা খাদে পড়ে গেছে। গাড়ির ভেতরে একজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু আটকে ছিল।” আরেক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, “দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর গাড়ির নিচে একটি শিশুকে চাপা অবস্থায় পড়ে থাকতে দেখি।”

খবর পেয়ে রামু থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়দের অভিযোগ—উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয় এবং দীর্ঘসময় পরও শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দু’জন নিহত ও চারজন মুমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...