সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ৪:৫৪ পিএম

কক্সবাজারের রামু রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ফকিরামুরা মাদ্রাসা সংলগ্ন রেললাইনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো: তাহমিদুল ইসলাম তৌহিদ (২১) কক্সবাজার পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের নুনিয়াছড়া এলাকার মো: শেফায়েত উল্লাহর ছেলে।
দক্ষিণ মিটারছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানান- কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (কোচ নং-৮২২) ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের ক্ষোভ :
এলাকাবাসীর অভিযোগ, রামুতে রেল লাইনের সংযোগ সড়কসহ বিভিন্ন পয়েন্টে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। রেললাইনের আশপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মানুষের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে। তারা অবিলম্বে রেললাইনের পাশে ফেন্সিং, সতর্কীকরণ সাইনবোর্ড এবং গেইটম্যান নিয়োগের দাবি জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি দ্রুত সমাধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer