উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/০১/২০১৮ ৯:৪৫ পিএম , আপডেট: ০১/১১/২০২৫ ৮:৫৪ এএম

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের চৌকষ সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। মাত্র ক’দিন আগেই সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন মোহাম্মদ রায়হান কাজেমী।

রায়হান কাজেমীসহ সারাদেশের সহকারী পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। জানা গেছে, কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা প্রদান, ছিনতাই দমন ও কক্সবাজারে পর্যটকদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে তার পরিশ্রমের ফসল স্বীকৃতি হিসেবে সিনিয়র এএসপি রায়হান কাজেমীকে এই পিপিএম পদক দেয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এর কয়েকদিন পরেই তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।

রায়হান কাজেমী এক প্রতিক্রিয়ায় বলেন, আমি প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সেই সাথে ট্যুরিস্ট পুলিশের উদ্ধতন কর্মকর্তা, সহকর্মী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer