প্রকাশিত: ০১/০১/২০১৮ ৮:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৪০ এএম

এম.এ আজিজ রাসেল

২০১৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাহসিকতা ও বীরত্বপূর্ন কাজের স্বীকৃতি স্বরূপ পর্যটক ও স্থানীয়দের বিশ্বাস এবং আস্থার প্রতীক সকলের প্রিয়জন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন। আগামী ৮ জানুয়ারী পুলিশ সপ্তাহ-২০১৮ তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ ও সাহসী এই পুলিশ অফিসারকে পদক পরিয়ে দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে যোগদান করার পর বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের নিরাপত্তায় তিনি কখনো কারো সাথে আপোষ করেননি। এ জন্য সাধারণ ব্যবসায়ী ও পর্যটকের হৃদয়ের মণিকোঠায় ওই অফিসারের নাম লিপিবদ্ধ রয়েছে।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer