সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ২:২২ পিএম

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

২২ আগস্ট (শুক্রবার) রাতে উপজেলার পালংখালি ইউনিয়নের তেলখোলা এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায় এবং আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অস্ত্র ও গুলি ফেলে রেখে যায়।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি বলেন, কক্সবাজার ও বান্দরবানে আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাহাড়ি এলাকায় অপহরণ, ডাকাতি ও মাদক চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় এসব অভিযান আরও জোরদার করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উখিয়া থানায় জমা দেওয়া হচ্ছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer