প্রকাশিত: ০৪/০১/২০১৮ ৯:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক:;
ছাত্রলীগের নেতাকর্মীদের মন দিয়ে লেখাপড়া করার উপদেশ দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, লেখাপড়ায় ভালো না হলে নেতৃত্বেও ভালো হওয়া যায় না। আমি বলব মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। খালি অঙ্ক আর উর্দুতে পাস করলে চলবে না। বিজ্ঞান-প্রযুক্তি, আমাদের সংস্কৃতি, সাহিত্য সব কিছুই পড়তে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে লেখাপড়া করতে হবে।

৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা সাক্ষাৎ করেন। এসময় শেখ হাসিনা এই উপদেশ দেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন মাঠে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

প্রধানমন্ত্রী বলেন, সব মনে রাখতে হবে। দেশকে আগামীতে নেতৃত্ব দিতে হলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ছাড়া কখনো নিজেকেও গড়ে তোলা যাবে না। দেশকে এগিয়ে নেয়া যাবে না।

ছাত্রলীগের মূলনীতির কথা স্মরণ করিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, ছাত্রলীগের যে মূল নীতি, সেই নীতি ধরে এগোতে হবে। শিক্ষাগ্রহণ করতে হবে। শিক্ষার আলোক বর্তিতা হাতে নিয়ে শান্তির পথে প্রগতির দিকে এগিয়ে যেতে হবে ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরই। মনে রাখতে হবে লেখাপড়ায় যোগ্যতা অর্জন করতে না পারলে ভবিষ্যতে সফলভাবে নেতৃত্ব দিতে পারবে না।

pm

ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা আরো বলেন, বাড়িতে গেলে আশপাশে কেউ যদি নিরক্ষর থাকে তাকে অন্তত অক্ষরজ্ঞান দেয়া। ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি উৎসাহিত করা, ছাত্র লীগ নেতাকর্মীদের বাড়ির আশপাশে সেসকল নিরক্ষর ব্যক্তি আছে তাদের যেমন করেই হোক অক্ষর জ্ঞান দিতে হবে। যে লোকটি তোমার কাছ থেকে অক্ষর জ্ঞান শেখবে সে সারাজীবন তোমাকে মনে রাখবে।

শিক্ষা, শান্তি ও প্রগতি এই তিন মূলমন্ত্র নিয়ে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে গঠিত সংগঠনটি সময়ের পরিক্রমায় পরিচিতি পায় বাংলাদেশ ছাত্রলীগ হিসেবে।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer