উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ১০:১৭ এএম , আপডেট: ১৯/০৫/২০২৫ ১০:২১ এএম

অস্ত্র ও ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।


গতকাল শনিবার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন তার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ পুরস্কার তুলে দেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সাহস, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করলে পুলিশ সদস্যদের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ে। শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করে তাদের কাজের প্রতি উৎসাহ আরও বাড়ানো হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ারসহ বিভিন্ন ইউনিট ও থানার কর্মকর্তারা।

সূত্র জানায়, ৫ আগস্ট রামু থানায় যোগদানের পর থেকে ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে উপজেলায় অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি ঘটে। ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে রামু থানার ভূমিকা ছিল প্রশংসনীয়।

শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিক্রিয়ায় ইমন কান্তি চৌধুরী বলেন, ‌‍এই অর্জনের জন্য সৃষ্টি কর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অপরাধ দমনে ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করছি।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী বলেন, ভালো কাজের স্বীকৃতি দিলে অফিসারদের মাঝে কাজের উৎসাহ বাড়ে। সেই লক্ষ্যেই মাসিক পারফরম্যান্স বিবেচনায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়েছে

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...