উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০৯/২০২৫ ৭:৫৩ এএম , আপডেট: ২১/০৯/২০২৫ ৯:১২ এএম

কক্সবাজারের ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন যোগদান করেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি থানা কম্পাউন্ডে পৌছালে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা তাকে স্বাগত জানান। পরে বিদায়ী ওসি নবাগত ওসিকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়ীত্ব হস্তান্তর করে আগামীর সফলতা কামনা করেন।
এসময় নবাগত ওসি উপস্থিত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সহযোগিতা কামনা করে নতুন কর্মস্থলে বিদায়ী ওসির সফলতা কামনা করেন।
উল্লেখ্য, নবাগত ওসি ইতোপূর্বে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে দুই দফা আফ্রিকার দেশ মালি ও কঙ্গোতে কর্মরত ছিলেন এবং সেখান থেকে ফিরে উক্ত থানায় পদায়ন হন।
অপরদিকে বিদায়ী ওসি মোঃ: মছিউর রহমান শনিবার কক্সবাজার গোয়েন্দা শাখায় (ডিবি) যোগদান করছেন বলে নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer