উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ৮:৩৯ এএম

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানান, তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন। ৪৮ ঘণ্টা না গেলে তার বিষয়ে কিছু বলা যাবে না।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) আনা হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। এর আগে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সন্ধ্যার পর জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে রাত ৯টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে। এ সময় নুরুল হক নুরকে পিটিয়ে রক্তাক্ত করতে দেখা যায়।

নুরকে প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

নূরুল হক নুর ছাড়াও আহতদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ (৩২), সদস্য হাসান তারেক (২৮), ঢাকা উত্তর শাখার সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া (৩০), নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মেহবুবা ইসলাম (৩০) ও পুলিশ পরিদর্শক আনিসুর রহমান (৪২)।

‎আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া গণধিকার পরিষদের ইমরান বলেন, আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের ওপর ইট পাটকেল ছুড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় আমাদের গণধিকার পরিষদের চারজন নেতাকর্মীকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

‎‎ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত ১১টার দিকে নুরকে আনা হয়। এর আগে গণঅধিকার পরিষদের চারজন ও একজন পুলিশের পরিদর্শককে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...