
উখিয়া নিউজ ডেস্ক::
‘দেশের মানুষ প্রতিটি খাতে আইসিটিকে ব্যবহার করছে। যারা ফসল উৎপাদন করেন তারাও এ থেকে পিছিয়ে নেই। একজন কৃষি উদ্যোক্তাও ইন্টারনেট ব্যবহার করে কৃষি সম্পর্কে অনেক কিছু জানতে পারেন।’
সোমবার (৪ অক্টোবর) চ্যানেল আই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সংবাদ সম্মেলনে পলক বলেন, ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড একটি সময়পোযোগী পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিনিয়োগ পাওয়া সহজ হবে উদ্যোক্তাদের জন্য।
সংবাদ সম্মেলনে জানানো হয় সংবাদকর্মীরা এই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন। অ্যাওয়ার্ডের বিজয়ী ঘোষণা করা হবে আগামী বছরের মার্চ মাসে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, স্ন্যাক কিপারের ব্যবস্থাপনা পরিচালক সোহেল সাত্তার এবং সিএমএসএমই উদ্যোক্তা ও উদ্যোগ উন্নয়ন উইং এর সভাপতি শাহীন আকতার রেনী।

পাঠকের মতামত