উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ৭:৩৯ পিএম , আপডেট: ০৩/০৯/২০২৫ ৭:৪০ পিএম
ফাইল ছবি

বাংলাদেশে অনুপ্রবেশের জন্য নাফ নদীর পূর্ব তীরের ফেরানফ্রু গ্রামে অপেক্ষা করছে অন্তত ৩০০ রোহিঙ্গা। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩ আগস্ট) রাতেই তারা বাংলাদেশে অনুপ্রবেশের পরিকল্পনা করেছে।

জানা গেছে, আজ মিয়ানমারের বুথিডং শহর থেকে দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ৪১ জন রোহিঙ্গা নাফ নদীর পূর্ব তীরে এসে পৌঁছেছে। বর্তমানে তারা এই গ্রামের চারটি ঘরে বিভক্ত হয়ে অবস্থান করছে। এর আগে গতকাল মঙ্গলবার প্রায় দুই শতাধিক রোহিঙ্গা একই স্থানে জড়ো হয়।

অনুপ্রবেশের সম্ভাব্য দুটি রুটও চিহ্নিত করা হয়েছে। প্রথমটি— ফেরানফ্রু হয়ে রোয়াইঙ্গাধং পথ ধরে জালিয়ার দ্বীপের উত্তরে বিপি–৮ হ্নীলা রোয়াইঙ্গা খালি পয়েন্ট দিয়ে প্রবেশ। এ ক্ষেত্রে আরাকান আর্মির মদদপুষ্ট স্থানীয় রোহিঙ্গা দালাল ও বাংলাদেশের স্থানীয় দালালরা সহযোগিতা করছে।

দ্বিতীয়টি— ফেরানফ্রু হয়ে জালিয়ার দ্বীপের দক্ষিণ দিকে বিপি–০৩ শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে প্রবেশের প্রস্তুতি।

নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আরাকান আর্মি রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশে বাধা দিচ্ছে না; বরং যারা বাংলাদেশে যেতে চায় তাদের কাছ থেকে মাথাপিছু ২০ হাজার কিয়াত ট্যাক্স আদায় করছে। সাধারণত রাত ৮ থেকে ৯টার মধ্যে তারা নৌকায় মিয়ানমার থেকে বাংলাদেশের কাছাকাছি এসে নাফ নদীতে নোঙর ফেলে অপেক্ষা করে। পরে ভোরে পরিস্থিতি অনুকূল মনে হলে বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় বাঙালি দালালরা তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়। সুত্র, যমুনা টিভি

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...