উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ২:৫২ পিএম , আপডেট: ০৮/০৯/২০২৫ ২:৫৩ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুফিজউদ্দোল্লা প্রকাশ (রাজামিয়া) আর নেই।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রয়াত মুফিজউদ্দোল্লা রাজামিয়ার বাড়ি কক্সবাজারের উখিয়ায়। তিনি দীর্ঘদিন ধরে সাবরাং উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলির জন্য সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে সমানভাবে সমাদৃত ছিলেন। তার হাত ধরে অসংখ্য শিক্ষার্থী গড়ে উঠেছে এবং শিক্ষাক্ষেত্রে রেখেছেন অসামান্য অবদান।

তার মৃত্যুর খবরে সহকর্মী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষাঙ্গনসহ টেকনাফ-উখিয়ার সর্বস্তরের মানুষ একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের মৃত্যুতে শোকাহত।

মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...