প্রকাশিত: ২৭/০১/২০২০ ৭:১৩ পিএম , আপডেট: ২৭/০১/২০২০ ৭:১৭ পিএম

মিয়ানমারের আরাকানে অজ্ঞাত রোগে কয়েকশ মহিষ মারা গেছে। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই এটি আরেকটি আশঙ্কাজনক খবর বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, রাখাইনের মেবন শহরের ইয়ো চাং ওয়ারা থায়া গ্রামে মহিষের এই মহামারী দেখা দিয়েছে। তবে এর কারণ কেউ বলতে পারছে না।

স্থানীয় কৃষক ইউ শাক হোসু জানান, কেবল চারটি উপসর্গ দেখা যায়। মৃত্যুর আগে এসব মহিষ কাঁপতে থাকে, জিহ্বা বের করে হাঁপাতে থাকে এবং গলা ও পেট ফুলে যায়।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান উত্তেজনার কারণে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে গেলে মহিষের এই মড়ক বেড়ে যায়।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer