প্রকাশিত: ০৩/০২/২০২১ ৮:১৬ পিএম

শফিউল শাহীন::
কক্সবাজারের উখিয়ায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণসহ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ শুরু করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সেবা মানব কল্যাণ কেন্দ্র (এসএমকেকে)।

বুধবার সকালে রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন এর আগেও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী সহ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ উদ্বোধন করা হয়।

সেবা মানব কল্যাণ কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার বিনু ফিলিপ পিনারু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার বিতরন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এতে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব জালাল আহমদ চৌধুরীর।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহাব উদ্দিন, স্কুল প্রধান শিক্ষক গফুর আলম, এসএসকেকে-এর প্রজেক্ট অফিসার মোঃ মাসুদ হাসান, ফিল্ড অফিসার জুলহাস শেখ ও আরিফ খান।

এসময় প্রধান অতিথি উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা এসএমকেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার উপকরণ ও বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি সেবা মানব কল্যাণ কেন্দ্রের এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ জানান।

এতে বেসরকারি উন্নয়ন সংস্থা সেবা মানব কল্যাণ কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার বিনু ফিলিপ পিনারু বলেন, দাতা সংস্থা মুসলিম এইড, ইউকে-এর অর্থায়নে রাজাপালং ইউনিয়নের ডেইল পাড়া উচ্চ বিদ্যালয় ও আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই ছাতা বিতরণের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, ইমারজেন্সি রেসপন্স টু কোভিড ১৯ ফর হোস্ট কমিউনিটি কর্মসূচির আওতায় রোহিঙ্গা ১৮ নাম্বার ক্যাম্পেও চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে।

পাঠকের মতামত

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer