উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/১০/২০২৫ ২:০১ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে আজ রবিবার দুপুর ১২টা ২৫ মিনিটে, তুমব্রু সীমান্তের ৪১নং পিলারের কাছাকাছি এলাকায়। আহত সদস্যের নাম নায়েক আকতার হোসেন (৩৪ বিজিবি), যিনি রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজু আমতলী বিওপি’র আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার হোসেন গুরুতরভাবে আহত হন।

বিস্ফোরণে তাঁর ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা মারাত্মকভাবে জখম হয় বলে জানা গেছে। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামু সেনানিবাস সামরিক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত বিজিবি সদস্য সেখানে চিকিৎসাধীন আছেন।

এদিকে সীমান্ত এলাকায় এই ধরনের বিস্ফোরণ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকে বলছেন, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের চলমান সংঘর্ষ ও অস্থিরতার কারণে সীমান্তে বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...